রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ৩০, ২০২১

রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু


 



সময় সংবাদ ডেস্কঃ



রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৭ নারীসহ ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৭ জন, উপসর্গ নিয়ে ৬ জন এবং নেগেটিভ হয়েও ১ জন মারা গেছেন। 

রোববার সকাল ৮ টা থেকে সোমবার সকাল ৮ টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। নতুন ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। 


রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে রাজশাহীর ২ জন, নওগাঁর ৩ জন, নাটোরের ১ জন ও মেহেরপুর ১ জন এবং করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে রাজশাহীর ২ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন ও নাটোরের ২ জন মারা গেছেন। এছাড়া করোনা নেগেটিভ হয়েও পাবনার ১ জন মারা গেছেন। 


তিনি আরো জানান, সোমবার সকাল ৮ টা পর্যন্ত ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১৭৬ জন। একদিনে নতুন ভর্তি হয়েছেন ২৯ জন এবং সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ২৫ জন।


এর আগে রোববার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজের দুটি পিসিআর ল্যাবে ৩৭৭ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার শতকরা ১২.৮৪।

Post Top Ad

Responsive Ads Here