দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও প্রতিমা ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ১১, ২০২১

দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও প্রতিমা ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

 


ফরিদপুর প্রতিনিধি  : 

দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও প্রতিমা ভাংচুরের প্রতিবাদে ফরিদপুরে দুটি সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সদর উপজেলার কৃষ্ণনগর, তাম্বুলখানা খুলনার পটুয়াখালী মৌলভীবাজার ও দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক উস্কানি সংখ্যালঘু  নির্যাতন ও সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর বিভিন্ন স্থানে জমি দখল ও প্রতিমা ভাংচুরের প্রতিবাদে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে এর আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদ। ফরিদপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ভবতোষ বসু রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলোক সেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অরুন মন্ডল, শেখ রাসেল জাতীয় শিশু পরিষদের সভাপতি এডভোকেট সত্যজিৎ মুখার্জি, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, হিন্দু-বৌদ্ধ  খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য গণেশ কর্মকার, প্রতাপ শীল প্রমূখ। 
বক্তারা বলেন বাংলাদেশ হিন্দু সম্প্রদায় আজ অত্যন্ত মানবতার ভাবে জীবন-যাপন করছেন। তাদের কোথাও নিরাপত্তা নেই। তাই একের পর এক মন্দির ভাঙচুর হলেও তাদের মামলা নিতে প্রশাসনের গরীমসী লক্ষ্য করা যাচ্ছে। তারা অনতিবিলম্বে  মন্দির ভাঙ্গার সাথে জড়িত ব্যক্তিদের ‌ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
তারা দক্ষিণ কালিবাড়ী তে ধীরেন্দ্র নাথ রায় এর জায়গা বিগত ছয় মাস ধরে আদালত অবমুক্ত ঘোষণা করলেও তা অবমুক্ত না করায় উদ্বেগ প্রকাশ করেন। এরপর একটা বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।

Post Top Ad

Responsive Ads Here