অটোরিকশা নদীতে পড়ে শিশুর মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০৯, ২০২১

অটোরিকশা নদীতে পড়ে শিশুর মৃত্যু


 


জেলা প্রতিনিধিঃ


কিশোরগঞ্জের তাড়াইলে অটোরিকশা নদীতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চর তালজাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

চার বছর বয়সী ওই শিশুর নাম নোহা আক্তার। সে কিশোরগঞ্জ সদর উপজেলার সুন্দিরবন গ্রামের রমজান মিয়ার মেয়ে।


তাড়াইল থানার ওসি মো. জয়নাল আবেদীন সরকার জানান, স্ত্রী-সন্তানসহ পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে তাড়াইল উপজেলার তালজাঙ্গা বাঁশহাটি গ্রামে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন রমজান মিয়া। তালজাঙ্গা ইউনিয়নের চরতালজাঙ্গা সড়কঘাটা এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নরসুন্দা নদীতে পড়ে যায়।


এ সময় আশপাশের লোকজন নদী থেকে অটোরিকশার চালকসহ পাঁচজনকে জীবিত উদ্ধার করলেও নদীতে ডুবে নিখোঁজ হয় নোহা আক্তার। পরে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল অভিযান চালিয়ে বিকেল সাড়ে চারটার দিকে নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

Post Top Ad

Responsive Ads Here