নদী পারাপারের সময় নৌকা হেলে দুই নারীর মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০৯, ২০২১

নদী পারাপারের সময় নৌকা হেলে দুই নারীর মৃত্যু

 



জেলা প্রতিনিধিঃ



সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদী পারাপারের সময় স্রোতে নৌকা কাত হয়ে পানিতে পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো চারজন।

বৃহস্পতিবার বিকেলে ওই উপজেলার এনায়েতপুরে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- জামালপুরের ইসলামপুর উপজেলার পাতাশী গ্রামের মোছা. ঝিলিমন ও দেওয়ানগঞ্জ উপজেলার খোরমা মধ্যপাড়া গ্রামের মোছা. ফুল বেগম।


এছাড়া মোহাম্মদ লালন নামে একজনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।


জানা গেছে, জামালপুর থেকে এনায়েতপুর খাজা ইউনুস আলীর মাজারে আসছিলেন তারা।

এনায়েতপুর থানার ওসি আনিসুর রহমান বলেন, দুটি লাশ এবং একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আরো ৪-৫ জন নিখোঁজ আছে বলে জানতে পেরেছি। পুলিশ এবং বেলকুচি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে। রাজশাহী থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে উদ্ধার কাজ চালাবেন।

Post Top Ad

Responsive Ads Here