টসে হেরে ফিল্ডিংয়ে টাইগাররা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ১০, ২০২১

টসে হেরে ফিল্ডিংয়ে টাইগাররা


  


নিজস্ব প্রতিবেদকঃ



অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষেও ইতিহাস গড়েছে বাংলাদেশ। পাঁচ টি-২০ সিরিজের এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। নিয়ম রক্ষার ম্যাচেও টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়।


শুক্রবার টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম।


শেষ ম্যাচে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সাইড বেঞ্চকেই পরীক্ষা-নিরীক্ষা করতে চায় টাইগারটিম ম্যানেজমেন্ট।


এদিকে নিয়মরক্ষার হলেও পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে টাইগারদের। এতে আগামী বিশ্বকাপে সরাসরি খেলার রাস্তা প্রশস্ত হবে। 


দলের নিয়মিতদের বিশ্রাম দিতে এবং বিশ্বকাপ দলের গভীরতা মাপতে এ ম্যাচে বাংলাদেশ দলে একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসানের পরিবর্তে দীর্ঘদিন পর একাদশে ফিরতে পারেন সৌম্য সরকার, শামীম পাটোয়ারি, তাসকিন আহমেদ ও আমিনুল ইসলাম বিপ্লব।


নিউজিল্যান্ড একাদশে অবশ্য পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। সফরটি জয় দিয়ে শেষ করতে আগের ম্যাচের একাদশ নিয়ে ব্ল্যাকক্যাপসরা মাঠে নামতে পারে।


দুই দলের সম্ভাব্য একাদশ-


বাংলাদেশ: লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, সৌম্য সরকার, শামীম পাটোয়ারি, তাসকিন আহমেদ ও আমিনুল ইসলাম বিপ্লব।


নিউজিল্যান্ড: ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, উইল ইয়ং, টম ল্যাথাম, কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, টম ব্লানডেল, কোল ম্যাককঞ্চি, হাশিম ব্যানেট, এজাজ প্যাটেল, জ্যাকব ডাফি।

Post Top Ad

Responsive Ads Here