মেয়েকে গলা কেটে হত্যা করলো বাবা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ০৭, ২০২১

মেয়েকে গলা কেটে হত্যা করলো বাবা


 



জেলা প্রতিনিধিঃ



কুমিল্লার চান্দিনায় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ভাতিজাকে ফাঁসাতে নিজের মেয়ে ছালমা আক্তারকে গলা কেটে হত্যা করেছেন বাবা সোলেমান। হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী সোলেমানের উকিল শ্বশুর আব্দুর রহমান ও প্রতিবেশী খলিলকে আটক করেছে পুলিশ। তবে সোলেমান হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে এখনো গ্রেফতার দেখানো হয়নি।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার এম. তানভীর আহমেদ।


তিনি জানান, ঘটনাটি তদন্ত করতে গেলে বাদী ও আসামিদের কথায় গরমিল পাওয়া যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে বাবা সোলেমান, উকিল শ্বশুর আব্দুর রহমান ও প্রতিবেশী খলিল মাদরাসাছাত্রী ছালমার হত্যার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। 


অতিরিক্ত পুলিশ সুপার তানভীর জানান, সোলেমানের সঙ্গে ভাতিজা শাহ জালাল ও শাহ কামালের জমি নিয়ে বিরোধ রয়েছে। হত্যা মামলায় ফাঁসিয়ে ভাতিজাদের জায়গা দখলের জন্য ২ অক্টোবর নিজ মেয়ে ছালমাকে হত্যা করেন সোলেমান। বুধবার সোলেমান তাকেও হত্যার চেষ্টা করা হয়েছে বলে সংবাদ প্রচার করেন- যা ছিল সাজানো নাটক। আটককৃত দুইজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতারে অভিযান চলমান।


গত ২ অক্টোবর কুমিল্লার চান্দিনায় মাদরাসা ছাত্রী ছালমা আক্তারকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় অজ্ঞাত তিনজনসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছিলেন নিহতের বাবা সোলেমান।

Post Top Ad

Responsive Ads Here