নবাবগঞ্জে ফ্রী ব্লাড গ্রুপ ক্যাম্পিং অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ০৭, ২০২১

নবাবগঞ্জে ফ্রী ব্লাড গ্রুপ ক্যাম্পিং অনুষ্ঠিত

 
 




নিজস্ব প্রতিবেদকঃ



দিনাজপুরের নবাবগঞ্জে বুধবার ৬ তারিখ অনুষ্ঠিত    হয়ে গেলো ফ্রী ব্লাড গ্রুপ টেস্ট ক্যাম্পিং।



ব্লাড ফাইটার্স টিম নবাবগঞ্জ এর স্বেচ্ছাসেবীদের উদ্যোগে নবাবগঞ্জ বহুমুখী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। ক্যাম্পিংয়েপ্রায় ২০০ জনের ফ্রী ব্লাড গ্রুপ টেস্ট করানো হয়।


নবাবগঞ্জ ব্লাড ফাইটার্স টিম সেপ্টেম্বর মাসের ২০ তারিখ নতুন করে যাত্রা শুরু করেছে। এটি একটি অরাজনৈতিক সংগঠন।এই গ্রুপের প্রধান দায়িত্বে কাজ করছেন আবদুল্লাহ আল মামুন,তরিকুল ইসলাম,রনি বাবু ও আবু মুসা। এছাড়া আরো মডারেটরসহ প্রায় ৩০ স্বেচ্ছাসেবী এই সংগঠনে

নিয়মিত কাজ করে যাচ্ছে। উক্ত সংগঠনে সদস্যসংখ্যা বর্তমানে প্রায় ৫০০ জনের বেশি ।




ক্যাম্পিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান।



আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর ব্লাড ব্যাংক এর এডমিন আরমান আলী এবং ডাঃ আবদুল্লাহ আল হাসান (ইন্টার্ন ডাক্তার রংপুর মেডিকেল)।এছাড়া এলাকাবাসী ক্যাম্পিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



 ব্লাড ফাইটার্স টিম সফল ভাবে তাদের ফ্রী ব্লাড গ্রুপ টেস্ট ক্যাম্পিং সম্পূর্ণ করেছে। এই সংগঠনটি যেনো আরও এগিয়ে যায় এবং সফল হয় সে জন্য তারা সকলের কাছে দোয়া প্রার্থী।




Post Top Ad

Responsive Ads Here