বিশ্বজুড়ে করোনা ভাইরাসে একদিনে ৮ হাজার ১২২ জনের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ০৭, ২০২১

বিশ্বজুড়ে করোনা ভাইরাসে একদিনে ৮ হাজার ১২২ জনের মৃত্যু


 


আন্তর্জাতিক ডেস্কঃ




প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো ৮ হাজার ১২২ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা পৌনে সাতশো বেড়েছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৮ লাখ ৩৯ হাজার ৩৬৭ জনে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪৭ হাজার ৮০২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ৪০ হাজারের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ কোটি ৭০ লাখ ৪৬ হাজার ২৩৭ জনে।


করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে বৃহস্পতিবার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।


ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫ হাজার ৫০৪ জন এবং মারা গেছেন ২ হাজার ৯২ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৪৯ লাখ ১৩ হাজার ১৯ জন আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ২৭ হাজার ২৭৩ জন মারা গেছেন।




















এদিকে দৈনিক প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৯২৯ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৫ হাজার ১৩৩ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭৬ লাখ ৬২ হাজার ৫৬০ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ১২ হাজার ৬২৫ জনের।


আর লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৪৩ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৪৪০ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৫ লাখ ১৭ হাজার ৫১৪ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৯ হাজার ৫১৪ জনের।


এদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যার তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১৫ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৬১৭ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৩৮ লাখ ৯৩ হাজার ২ জন এবং মারা গেছেন ৪ লাখ ৪৯ হাজার ৮৮৩ জন।


ইরানে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২১৬ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪৯৭ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ৭৯০ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এই দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ৭৯ হাজার ৮৯৪ জনের।


২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Post Top Ad

Responsive Ads Here