সড়ক দুর্ঘটনায় অটোচালকসহ দুইজন নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ০৬, ২০২১

সড়ক দুর্ঘটনায় অটোচালকসহ দুইজন নিহত


 

জেলা প্রতিনিধিঃ



কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় সবজিবাহী কাভার্ডভ্যান চাপায় অটোচালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।

বুধবার সকালে কুমিল্লা-চট্টগ্রামগামী উপজেলার সুয়াগাজী বাটপারা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার বাটপারা গ্রামের হানিছ মিয়ার ছেলে মো. জামিন মিয়া ও একই গ্রামের লাল মিয়ার ছেলে অটোচালক ফুজাল মিয়া।


সদর দক্ষিণ থানার ওসি দেবাশীষ চৌধুরী জানান, চট্টগ্রাম থেকে কাভার্ডভ্যানটি কুমিল্লায় যাচ্ছিল। উপজেলার সুয়াগাজী বাটপারা মোড় এলাকায় পৌঁছালে অটোরিকশাকে চাপা দেয় কাভার্ডভ্যানটি। এতে ঘটনাস্থলেই অটোচালক ও এক পথচারী নিহত হয়েছেন। আহত যুবককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here