মহিবুল্লাহ হত্যা মামলার আসামিরা আরও তিন দিনের রিমান্ডে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ০৬, ২০২১

মহিবুল্লাহ হত্যা মামলার আসামিরা আরও তিন দিনের রিমান্ডে





জেলা প্রতিনিধিঃ



 কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় আরো তিন আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহ এ রায় ঘোষণা করেন। এ নিয়ে এ ঘটনায় গ্রেফতার পাঁচজনকেই তিনদিন করে রিমান্ড দেওয়া হয়েছে। এর আগে, একইদিন সকাল ১০টা ৫০ মিনিটে তিনজনকে আদালতে হাজির করে পুলিশ।


আসামিরা হলেন- উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ১ ইস্ট রোহিঙ্গা ক্যাম্প ১৫ ব্লকের বাসিন্দা জকির আহমদের ছেলে জিয়াউর রহমান, লম্বাশিয়া ৮ ডাব্লিউ ক্যাম্পের এইচ ৫৪ নম্বর ব্লকের মকবুল আহমদের ছেলে মোহাম্মদ সালাম ও ৫ নম্বর ক্যাম্পের রজক আলীর ছেলে মো. ইলিয়াছ।


কক্সবাজার কোর্ট পুলিশ পরিদর্শক চন্দন কুমার সরকার বলেন, রাষ্ট্রপক্ষ সাতদিনের রিমান্ড আবেদন করলে তিনদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এর আগে ৩ অক্টোবর এ হত্যাকাণ্ডে গ্রেফতার দুই সন্দেহভাজন আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তারা হলো- মোহাম্মদ সলিম উল্লাহ ওরফে লম্বা সেলিম ও শওকত উল্লাহ। তারা দুজনই রোহিঙ্গা।


২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে নিজ সংগঠনের কার্যালয়ে অবস্থানকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। এ ঘটনায় ৩০ সেপ্টেম্বর রাতে উখিয়া থানায় মামলা করেন নিহত মুহিবুল্লাহর ছোট ভাই হাবিব উল্লাহ।

Post Top Ad

Responsive Ads Here