পূজা উপলক্ষে চার দিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ০৬, ২০২১

পূজা উপলক্ষে চার দিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দর





জেলা প্রতিনিধিঃ


 সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা চারদিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দর। ওই সময় ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে দেশের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান। এর আগে, ভারতের পেট্রাপোল স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে আগামী ১২ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চারদিন সরকারি ছুটি রয়েছে। যারা আমদানি-রফতানির কাজ করে থাকেন তারা কেউ এ চারদিন কাজে যোগ দেবেন না। তারা নবমী ও বিজয় দশমী শেষে কাজে ফিরবেন। আগামী ১৬ অক্টোবর থেকে দুদেশের মধ্যে পুনরায় আমদানি-রফতানি চালু হবে।


বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, আমদানি-রফতানি বন্ধ থাকলেও এ চারদিন কাস্টমস ও বন্দর খোলা থাকবে। লোড-আনলোড প্রক্রিয়া স্বাভাবিক গতিতে চলবে।


এ চারদিন পেট্রাপোল চেকপোস্ট দিয়ে দুদেশের মধ্যে পাসপোর্ট যাত্রীদের চলাচলও স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন তরফদার।

Post Top Ad

Responsive Ads Here