অঝোরে কাঁদলেন পরিণীতি ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ডিসেম্বর ২৯, ২০২১

অঝোরে কাঁদলেন পরিণীতি !

 অঝোরে কাঁদলেন পরিণীতি !


বিনোদন/আন্তর্জাতিক:

টিভি রিয়েলিটি শোতে প্রতিযোগীদের দুঃসময়ের কথা শুনে বিচারকদের কেঁদে ফেলার ঘটনা কম নেই। তবে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া যেভাবে কাঁদলেন, তা খুব কমই দেখা যায়। বিচারকের আসনে বসে এক প্রতিযোগীর জীবনসংগ্রামের কাহিনি শুনে ডুকরে কেঁদে ভাসালেন পরিণীতি।


সম্প্রতি টিভি শো ‘হুনারবাজ- দেশ কি শান’ অনুষ্ঠানে ঘটেছে এমন এক ঘটনা। সেখানে বিচারক হিসেবে হাজির হয়েছিলেন অভিনেত্রী। অনুষ্ঠানে অংশ নেয়া এক প্রতিযোগী স্টেজে উপস্থাপনা করেন অসাধারণ সব স্টান্ট। এরপর সেই প্রতিযোগীর দুঃসময়ের কথা শুনেই কেঁদে ফেলেন পরিণীতি।


ভেজা চোখে সেই প্রতিযোগী জানান, মুম্বাই এসে অনেক সংগ্রাম করেছেন তিনি। থাকার জায়গা ছিল না, গাছতলায় থাকতেন। খাওয়া তো দূরের কথা, ভগবানকে বলতেন কেউ যেন খাবারের জন্য একটু জিজ্ঞেস করে। তা ছাড়া কিছু টাকা দিক ঘরে ফিরে যাওয়ার জন্য।


প্রতিযোগীর সেই কথাগুলো শুনে নিজেকে আর সামলাতে পারেননি অভিনেত্রী। ডুকরে কেঁদে ফেলেন তিনি। পরিণীতিকে সামলানোর চেষ্টা করেন আরেক বিচারক করণ জোহর। সবাই যেন বাকরুদ্ধ সেই প্রতিযোগীর জীবনসংগ্রামের গল্প শুনে।


কাঁদতে কাঁদতেই পরিণীতি বলেন, ‘অনেক স্বচ্ছ মনের মানুষ আছে, তাদের কষ্ট দেখলে আমার হৃদয় ভেঙে যায়।’


পরিণীতি-করণ জোহর বাদেও এ অনুষ্ঠানে আরেক বিচারকের আসনে রয়েছেন মিঠুন চক্রবর্তী।





সময়/রাজ/টম



Post Top Ad

Responsive Ads Here