ফরিদপুর-রাজবাড়ী মহাসড়কে দুর্ঘটনায় তিনজন নিহত |
ফরিদপুরঃ
ফরিদপুর-রাজবাড়ী (ঢাকা-খুলনা) মহাসড়কের বসন্তপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় ইউপি সদস্যসহ তিন জন নিহত হয়েছে।
(৩০ জানুয়ারি) রবিবার রাত ৮ টার দিকে রাজবাড়ী সদরের বসন্তপুর রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের বাসিন্দা। (শিবরামপুর নিবাসী) আলিম মেম্বার, খলিলপুর নিবাসী মোঃ হিট্টু সরদার (সভাপতি খলিলপুর বাজার বনিক সমিতি) এবং আঃ জলিল মৌলভী এর পুত্র মাসুদ মৌলভী বসন্তপুর সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন।
প্রত্যক্ষদর্শী এনায়েত শেখ জানান, গোয়ালন্দ মোড় থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিল একটি ট্রাক। সেটির পেছনে দ্রুত গতিতে যাচ্ছিল একটি প্রাইভেটকার। নিমতলা রেলগেট এলাকায় এসে স্পিড ব্রেকারে সামনের ট্রাকটি ব্রেক করলে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ তিন জন ঘটনাস্থলেই নিহত হন। প্রাইভেটকারের ভেতরে থাকা আরও দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাইভেটকারটি ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের নিমতলা রেলক্রসিং এলাকায় পৌঁছলে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
