কাউখালীতে সাবেক যোগাযোগমন্ত্রী এম.মতিউর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারি ০৮, ২০২২

কাউখালীতে সাবেক যোগাযোগমন্ত্রী এম.মতিউর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল

 

কাউখালীতে সাবেক যোগাযোগমন্ত্রী এম.মতিউর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল
কাউখালীতে সাবেক যোগাযোগমন্ত্রী এম.মতিউর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল


সৈয়দ বশির আহম্মেদ,পিরোজপুর প্রতিনিধি:

 সাবেক যোগাযোগমন্ত্রী, সাবেক সংসদ সদস্য, সাবেক সচীব ও সাবেক রাষ্ট্রদূত এম মতিউর রহমানের ৪র্থ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ শুক্রবার জুমার নামাজ বাদ উপজেলার জয়কুল মসজিদের সম্মুখে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, মতিউর রহমানের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী  এম মাহমুদ রহমান হাসান ও ডাক্তার মাসুদুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ব্যাক্তিবর্গ এবং গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ। মিলাদ মাহফিলে দোয়া মোনাজাত করেন নাঙ্গুলী মাদ্রসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল মতিন। দোয়া শেষে সকলে মাঝে তাবারক বিতরণ করা হয়। তিনি ২০১৭ সালের এই দিনে ৯৫ বছর বয়সে ঢাকায় ইন্তেকাল করেন । মৃত্যুকালে তিনি ২ পূত্র ও ৫ কন্যা রেখে যান।


উল্লেখ্য, এম. মতিউর রহমান ১৯২৩ সালের ১ সেপ্টেম্বর পিরোজপুরের কাউখালী উপজেলার জয়কুল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরের বছর পাকিস্তান সুপিরিয়র সার্ভিস পরীক্ষা দিয়ে সরকারি চাকরিতে যোগ দেন। মুক্তিযুদ্ধের সময় করাচিতে গ্রেপ্তার হন। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে তিনি দেশে ফিরে শিল্পসচিবের দায়িত্ব নেন। ১৯৮৬ ও ১৯৮৮ সালে বরিশাল সদর আসন থেকে তিনি জাতীয় পার্টির সাংসদ নির্বাচিত হন। এরশাদের মন্ত্রিসভার যোগাযোগমন্ত্রী ছিলেন। ১৯৯৬ সালে উপনির্বাচনে তিনি পিরোজপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন। তিনি জয়কুল আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, জয়কুল সরকারি বিদ্যালয়, কাউখালী সরকারি মহাবিদ্যালয় ও জয়কুল কেন্দ্রীয় জামে মসজিদ প্রতিষ্ঠা করেন।


মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ

Post Top Ad

Responsive Ads Here