বেলকুচিতে সবজি চাষ করে স্বাবলম্বী কৃষক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারি ০৮, ২০২২

বেলকুচিতে সবজি চাষ করে স্বাবলম্বী কৃষক

বেলকুচিতে সবজি চাষ করে স্বাবলম্বী কৃষক
 বেলকুচিতে সবজি চাষ করে স্বাবলম্বী কৃষক


উজ্জ্বল অধিকারী, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মৌসুমী সবজি চাষ করে আর্থিকভাবে সচ্ছল ও স্বাবলম্বী হচ্ছেন অনেক কৃষক। উপজেলার বিভিন্ন বাজারের চাহিদা মিটিয়ে রাজধানীর বিভিন্ন বাজারে চাহিদা মেটাচ্ছে তাঁদের উৎপাদিত সবজি।


সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার সগুনা গ্রামে নজর কাড়া- ঢেউ তোলা, মোটা সুতা ও বাঁশ দিয়ে  তৈরি মাঁচা। সেই মাঁচার নিচে ঝুলে আছে শসা, লাউ, করলা, শিম,বেগুন ঝুলছে, রাস্তার পাশের জমিতে কৃষকের পরম যতেœ উৎপাদিত সবজির সমারোহ দেখতে একটু হলেও যে কেউ তাদের সবজি ক্ষেতে থামবেই।


কৃষক মনিরুল ইসলাম জানায়, পার্শ্ববর্তী ইউনিয়নে গিয়ে সেখানে দেখি, প্রায় অধিকাংশ বাড়ির পাশের জমিগুলোতে বিভিন্ন জাতের সবজির আবাদ করছে স্থানীয়রা। বিষয়টি আমার কাছে অত্যন্ত  ভালো লাগে। আমি এটা দেখে উৎসাহিত হয়ে কয়েকজন সবজি চাষির সঙ্গে কথাও বলি। তারা জানায়  সে সব সবজি স্থানীয় পাইকারদের নিকট বিক্রি করে আর্থিকভাবে লাভবানও হচ্ছেন। সেই থেকে আমি নিজেও সবজি চাষে ঝুকে পরি। বেলকুচি উপজেলা কৃষি অফিসারের পরামর্শে প্রথমে এক বিঘা জমিতে পরীক্ষামূলকভাবে শসা, লাউ, করলা,ও জালি কুমড়া আবাদ করি। সেই বছরে সব খরচ বাদ দিয়ে আমার আয় হয়েছিল  ৫০ হাজার টাকা। তাই এবছর ৪ বিঘা জমিতে সবজি চাষ করেছি। এবার ফলনও হয়েছে বাম্পার দামও পাচ্ছি ভালো।


বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল  জানান, বেলকুচি উপজেলার কৃষকদের স্বাবলম্বী করার জন্য এনএটিপি প্রকল্প আওতায় কৃষকদের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে থাকি, বিনামূল্যে বীজ ও সার দেয়া হয়েছে। কৃষকদের স্বাবলম্বী করার জন্য সমিতি ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চলতি বছরে ফলনও হয়েছে বাম্পার, দামও পাচ্ছে ভালো,আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে এ বছরে সবজির লক্ষ্যমাত্রা ছেড়ে যাবে। #



সময়/রাজ


Post Top Ad

Responsive Ads Here