গ্রামবাসীর সহায়তায় ঠাকুরগাঁওয়ে নীলগাই উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারি ০৮, ২০২২

গ্রামবাসীর সহায়তায় ঠাকুরগাঁওয়ে নীলগাই উদ্ধার

 

গ্রামবাসীর সহায়তায় ঠাকুরগাঁওয়ে নীলগাই উদ্ধার
গ্রামবাসীর সহায়তায় ঠাকুরগাঁওয়ে নীলগাই উদ্ধার 



ঠাকুরগাঁও প্রতিনিধি:


গ্রামবাসীদের সহায়তায় বিরল প্রজাতির একটি নীলগাই উদ্ধার করেছে বিজিবির। শুক্রবার বিকালে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের মাধবপুর গ্রামে এ নীল গাইটিকে ধরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় বিজিবির হাতে হস্তান্তর করা হয়। নীল গাইটি সুস্থ্য আছে এবং বিজির জিম্মায় আছে বলে জানান ইউপি চেয়ারম্যান হিমু সরকার।


মাধবপুর গ্রামের ছেলে ষষ্ঠ শ্রেণির ছাত্র ফয়সাল আমিন হৃদয় বলেন, আমরা ১০ থেকে ১২ জন্য মাঠে খেলে বাড়ি আসছিলাম । আসার সময় দেখি নীল গাইটি  মাঠে হাটতেছে। পরে আমরা জোরে নীল গাই নীল গাই বলে হৈ হুল্লোর করলে গ্রামবাসী চারদিক থেকে নীল গাইটিকে ঘেরাও করে ধরে ফেলে।


স্থানীয় গ্রামবাসী তমিজ মিয়া বলেন, আমরা শিশুদের চিৎকারে সেখানে গিয়ে নীল গাইটিকে ঘেরাও করি। পরে নীল গাইটি অনেক ছোটা ছুটির পর ধরতে সক্ষম হই। গাইটি অনেক শক্তিশালী সামলানো যাচ্ছিলোনা। তাই দরি দিয়ে বেঁধা হয় নীল গাইটিকে। পরে চেয়ারম্যানকে খবর দেই ।


গ্রামবাসীর বরাত দিয়ে চেয়ারম্যান হিমু সরকার  বলেন, বিকালের দিকে একটি নীল গাই ভারতীয় কাটাতার সীমান্ত (শিঙ্গোর) অতিক্রম করে মাধবপুর গ্রামে ঢুকে পড়ে। এরপর গ্রামবাসী নীল গাইটিকে দেখতে পেয়ে চারপাশে ঘেরাও করে  ৪৫ মিনিটের মধ্যে ধরে ফেলে। তারপর তারা আমাকে খবর দিলে আমি বিজিবি ক্যাম্পে জানাই। আমার এবং উপজেলা ইউএনও মহোদয়ের উপস্থিতিতে নীল গাইটি তাদের কাছে হস্তান্তর হয়েছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা জোউল করিম  বলেন, নীল গাইটিকে গ্রামবাসী চারদিকে ঘেরাও করে ধাওয়া করে ধরে। পরে আমরা খবর পেলে সেখানে যাই। উপজেলা প্রাণী চিকিৎসককে দেখানো হয়েছে। বর্তমানে নীল গাইটি সুস্থ্য রয়েছে। নীল গাইটিকে বিজির হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ  বলেন, এখনো আমি নীল গাইটি উদ্ধারের খবর জানিনা।  এ বছর এটি প্রথম উদ্ধারকৃত নীল গাই হবে। এর আগে সহ এখন পর্যন্ত ৫ টি নীল গাই উদ্ধার করা হয়েছে। যার তিনটি মারাগেছে বলে জানান তিনি।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ

Post Top Ad

Responsive Ads Here