কলাপাড়ায় যুবলীগের কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক এ্যাড.সোহাগ যুবকদের ক্রীড়ায় মনোযোগী হওয়ার কথা বললেন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারি ০৮, ২০২২

কলাপাড়ায় যুবলীগের কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক এ্যাড.সোহাগ যুবকদের ক্রীড়ায় মনোযোগী হওয়ার কথা বললেন

কলাপাড়ায় যুবলীগের কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক এ্যাড, সোহাগ যুবকদের ক্রীড়ায় মনোযোগী হওয়ার কথা বললেন
কলাপাড়ায় যুবলীগের কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক এ্যাড, সোহাগ যুবকদের ক্রীড়ায় মনোযোগী হওয়ার কথা বললেন 



রাসেল কবির মুরাদ,কলাপাড়া প্রতিনিধিঃ     

কলাপাড়ায় যুবলীগ কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক এ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ শেখ ফজলুল হক মনি পরিষদ ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুনামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরনের সময় বলেন, যুবকরা ক্রীড়ার দিকে ধাপিত হচ্ছে, শুক্রবার শেষ বিকেলে বালিয়াতলী ইউনিয়নের নয়াপাড়া টিলার মাঠে ফাইনাল খেলা শেষে এ পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। এ ক্রিকেট টুনামেন্টে ৬ টি দল অশংগ্রহন করে। সুমাইয়া একাদশকে পরাজিত করে আব্দুল্লাহ একাদশ ফাইনাল খেলায় বিজয় হয়। মাঠের চারপাশে দর্শকদের উপস্থিতি ছিল কানায় কানায় পরিপুর্ন।


এসময় যুবকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, এভাবেই যুবকরা মাঠে আসবে এবং ক্রীড়া ও সংস্কৃতি জগতে থাকবে। তাহলেই এ যুব সমাজ ভাল থাকবে। বিশেষ করে মাদকরে বাইরে গিয়ে যুবকরা যদি মাঠে থাকে তাহলে তাদের মেধা ও মনমানষিকতা ভাল থাকবে। মাদককে না বলুন। অন্যায়সহ সমস্ত অপকর্মগুলো ছেড়ে পরিবারের প্রতি নজর দিন। সমাজ ও রাষ্ট্রের জন্য কাজ করার তিনি অনুরোধ করেন।

 

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিয়াতলী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মো: আনসার উদ্দিন মুন্সি, কলাপাড়া পৌর যুবলীগ সহ-সভাপতি শেখ মো: যুবরাজ, ইউনিয়ন পরিষদ সদস্য সাইমুন রহমান ইসমাইল, রিয়াজ উদ্দিন তালুকদার, সুমন মৃধা, মর্জিনা বেগম, শেখ ফজলুল হক মনি পরিষদ ক্লাবের তুহিন হোসাইন, সাধারন সম্পাদব সাইদুর রহমান, সহ-সভাপতি আবুল কালাম প্রমুখ। 

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ 

Post Top Ad

Responsive Ads Here