৫ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ফেব্রুয়ারি ১৪, ২০২২

৫ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক


 

জেলা প্রতিনিধিঃ



সাভারের আশুলিয়ায় ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ হানিফ আলী নামের (৪২) এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। রাতে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ।  


ডিবি পুলিশ জানায়, রাতে কক্সবাজার থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মোটরসাইকেলের টায়ারের ভিতর ইয়াবার একটি চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিত্বে এসএ পরিবহনের সামনে অবস্থান নেন ডিবি পুলিশ উত্তরের এস আই জহিরুল ইসলাম। এসময় ইয়াবা ব্যবসায়ী হানিফ আলী ইয়াবাসহ মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে মোটরসাইকেলের টায়ারের ভিতর থেকে পাঁচ হাজার দুই’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।



পরে তার বিরুদ্ধে রাতেই আশুলিয়া থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ ইয়াসিন মুন্সী বলেন, মাদক কারবারিরা যতই কৌশল পাল্টাক কেউই রেহাই পাবে না। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়ার একটি মামলা দায়ের করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here