সিকদার গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের ১ম মৃত্যুবার্ষিকী পালিত | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১০, ২০২২

সিকদার গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের ১ম মৃত্যুবার্ষিকী পালিত | সময় সংবাদ

সিকদার গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের ১ম মৃত্যুবার্ষিকী পালিত | সময় সংবাদ
সিকদার গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের ১ম মৃত্যুবার্ষিকী পালিত | সময় সংবাদ


কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

  কুয়াকাটায় সিকদার গ্রুপের চেয়ারম্যান, সিকদার রিসোর্ট এন্ড ভিলাস এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বিশিষ্ঠ সমাজ সেবক, দানবীর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা জয়নূল হক সিকদার এর ১ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার শেষ বিকেলে সিকদার রিসোর্ট এন্ড ভিলাস অডিটরিয়ামে মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া-মিলাদ ও মোনাজাতে মরহুমের বিদেহী আত্মার মাফফেরাত কামনা করা হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহবুবুর রহমান মুন্সী এবং শেষে তবারক বিতরণ করা হয়।


এসময় দোয়া-মোনাজাতে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মনির আহম্মেদ ভূইয়া, সিকদার রিসোর্ট এন্ড ভিলাস’র জেনারেল ম্যানেজার মো: আল আমিন খান উজ্জল, ন্যাশনাল ব্যাংকের কুয়াকাটা শাখা ব্যবস্থাপক রুমী ইমরোজ রশিদ, কুয়াকাটা পৌর প্যানেল মেয়র মো: মনির শরীফ, কাউন্সিলর আবুল হোসেন ফরাজী, মো: শহিদ দেওয়ান, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার, হোটেল-মোটেল এসোসিয়েশনের নেতৃবৃন্দ, বিভিন্ন আবাসিক হোটেলের মালিক-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী-পেশার প্রায় ৩ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।





Post Top Ad

Responsive Ads Here