আদমদীঘিতে আবারও গরু চুরি কৃষকরা আতংকিত | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১০, ২০২২

আদমদীঘিতে আবারও গরু চুরি কৃষকরা আতংকিত | সময় সংবাদ

আদমদীঘিতে আবারও গরু চুরি কৃষকরা আতংকিত | সময় সংবাদ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

 বগুড়ার আদমদীঘিতে আবারও গুরু চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার ৯ ফেব্রুয়ারী দিবাগত রাতে উপজেলার তেতুলিয়া গ্রামে প্রায় দেড় লক্ষাধিক টাকা মূল্যের বিদেশী জাতের দুটি গরু চুরি যায়। এর আগে শালগ্রামসহ কয়েকটি গ্রামে গরু চুরি গেলেও পুলিশ চুরি যাওয়া গরু উদ্ধার ও চোরদের গ্রেফতার করতে পারেনি। ফলে কৃষকরা আতংকে নির্ঘুম রাত কাটাচ্ছেন।


জানাযায়, গত জানুয়ারী মাসে আদমদীঘির শালগ্রামসহ কয়েকটি গ্রামে ৫টি গরু চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় অবহীত করা হলেও কোন চোরাই গরু উদ্ধার হয়নি। গত বুধবার দিবাগত রাতে আদমদীঘির তেতুলিয়া গ্রামের আতাব্বর সাখিদারের বাসার মেইন গেটের তালা কেটে চোরেরা তার গোয়াল ঘর থেকে প্রায় দেড় লক্ষাধিক টাকা মূল্যের দুইটি গরু চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় অবহীত করা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, গরু চোরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


Post Top Ad

Responsive Ads Here