রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম এর অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা | সময় সংবাদ |
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী আইনজীবী সমিতি-২০২২ নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের ভুমিধ্বস বিজয়ে বিজয়ী সকলকে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাবি এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফোরাম এর সভাপতি প্রফেসর ড. এফ. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান (মুক্তা)।
শনিবার জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় এর সভাপতি প্রফেসর ড. এফ. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান (মুক্তা) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অভিনন্দন বার্তায় নির্বাচিত সভাপতি এডভোকেট আবুল কাশেম ও সাধারণ সম্পাদক এডভোকেট পারভেজ তৌফিক জাহেদী সহ সকলের সাফল্য কামনা করে রাজশাহী আইনজীবী সমিতির স্বার্থ সংরক্ষণে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।
তারা আশা প্রকাশ করেন যে, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আদালত প্রাঙ্গণে বিচারের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তারা গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
প্রফেসর ড. এফ. নজরুল ইসলাম,সভাপতি,জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম,রাজশাহী বিশ্ববিদ্যালয় ও প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান (মুক্তা),সাধারণ সম্পাদক,জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম,রাজশাহী বিশ্ববিদ্যালয়।
