আদমদীঘিতে হেরোইন ও নেশার এ্যাম্পলসহ গ্রেফতার ৪ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২২

আদমদীঘিতে হেরোইন ও নেশার এ্যাম্পলসহ গ্রেফতার ৪ | সময় সংবাদ

আদমদীঘিতে হেরোইন ও নেশার এ্যাম্পলসহ গ্রেফতার ৪ | সময় সংবাদ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : 

বগুড়ার আদমদীঘিতে হেরোইন ও নেশার এ্যাম্পরসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শুক্রবার ২৫ ফেব্রæয়ারী সন্ধ্যায় আদমদীঘি উপজেলার উথরাইল গ্রাম ও মুরইল বাজারেএকটি ঔষধের দোকানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদলা দায়ের হয়েছে।


পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার উথরাইল গ্রাম এলাকা থেকে এক গ্রাম হেরোইনসহ উথরাইল গ্রামের আজিজুল হাকিমের ছেলে জয় (২৫) ও কালাইকুড়ি গ্রামের লালচান প্রামানিকের ছেলে ফারুক প্রামানিক (২৬) কে এবং মুরইল বাজার ও বশিকোড়া এলাকা থেকে ৬০পিস নেশার এ্যাস্পলসহ বশিকোড়া দক্ষিনপাড়ার মোহাম্মাদ আলীর ছেলে সবুজ আলী প্রামানিক (২৯) ও পুশিন্দা সরদার পাড়ার ফজলুল হকের ছেলে আতাউর রহমান পলাশ (৩২) কে গ্রেফতার করে। ওইদিন দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে বলে ওসি জালাল উদ্দীন জানান।





Post Top Ad

Responsive Ads Here