আদমদীঘিতে সাংবাদিকের মায়ের ইন্তেকাল | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ফেব্রুয়ারি ১৮, ২০২২

আদমদীঘিতে সাংবাদিকের মায়ের ইন্তেকাল | সময় সংবাদ

আদমদীঘিতে সাংবাদিকের মায়ের ইন্তেকাল | সময় সংবাদ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

 বগুড়ার আদমদীঘি সদর ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম আলতাফ আলী খন্দকারের স্ত্রী ও আদমদীঘি প্রেসক্লাবের অন্যতম সদস্য যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি খন্দকার মেহেদী হাসানের মা মর্জিনা বিবি বার্ধব্যজনিত কারনে গত বৃহস্পতিবার ১৭ ফেব্রæয়ারী বেলা ১০টায় তার আদমদীঘি বাজারস্থ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহি..........রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে তিন মেয়ে নাতিনাতনীসহ বহু গুনগ্রাহি রেখে গেলেন। ওইদিন মরহুমার নিজবাড়ি আদমদীঘির ছোট জিনইর গ্রামে বাদ মাগরিব তার নামাজে জানাজা শেষে পারিবারিক গোড়স্থানে দাফন করা হয়।


 সাংবাদিকের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, আদমদীঘি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার, মৎস্য ব্যবসায়ী রফি আহমেদ আচ্চু, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, সম্পাদক বেনজীর রহমান, সাংবাদিক গোলাম মোস্তফা, মিহির সরকার, মনজুরুল ইসলাম, আনোয়ার হোসাইন, আবু মুত্তালিব মতি, মিজানুর রহমান।






Post Top Ad

Responsive Ads Here