আদমদীঘিতে অগ্নিকান্ডে ১১৪ বিঘা জমির ৯টি খরের পালা পুড়ে ভম্মিভুত | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মার্চ ০৬, ২০২২

আদমদীঘিতে অগ্নিকান্ডে ১১৪ বিঘা জমির ৯টি খরের পালা পুড়ে ভম্মিভুত | সময় সংবাদ


পাথর নিক্ষেপের পুলিশ সদস্য আহত,গ্রামে উত্তেজনা !


আদমদীঘিতে অগ্নিকান্ডে ১১৪ বিঘা জমির ৯টি খরের পালা পুড়ে ভম্মিভুত | সময় সংবাদ



আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

 বগুড়ার আদমদীঘিতে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি পরিবারের ১১৪ বিঘা জমির স্তুপ করে রাখা ৯টি খরের পালা পুড়ে ভষ্মিভুত হয়েছে। গত শনিবার ৫মার্চ দিবাগত রাত ১১ টায় আদমদীঘি উপজেলার নসনতপুর ইউপির লক্ষীপুর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরদিন গতকাল রোববার সকাল থেকেই  গ্রামে দুই পক্ষের মধ্যে চলছে ধাওয়া পাল্টা ধাওযা ও মারপিটের ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রন করতে গিয়ে পাথর নিক্ষেপে জিকরুল হাসান নামের এক পুলিশ সদস্য আহত হয়। লক্ষীপুর গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে নন্দীগ্রাম সার্কেলের এএসপি রাজিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আদমদীঘির লক্ষীপুর গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুল কাদের ছেদ্দা বলেন, তার ৭০ বিঘা জমির খর ও পরশি ইশানুরের ২০ বিঘার, এমদাদুল হকের ১৫ বিঘার, তহিদুল ইসলামের ৫ বিঘার ও আল আমিনের ৪ বিঘাসহ মোট ১শ ১৪ বিঘা জমির ধান মাড়াই করে তার খর একটি খলিয়ানে পাশাপাশি ৯টি পালা বা স্তুপ করে রাখা ছিল। যার খরের মূল্য প্রায় ২ লাখ ৩৮ হাজার টাকা হবে। গত শনিবার দিবগত রাত ১১টায় পূর্বশক্রতা বসত: কেবা কারা খরের পালায় অগ্নিসংযোগ করে। রাত পৌনে ১২ টায় আদমদীঘি ফায়ার সার্বিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছালে প্রায় ৪ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মাজহারুল ইসলাম জানান, তারা প্রায় ৪ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন। 


পরদিন গতকাল রোববার এ নিয়ে গ্রামে বিবাদমান দুই পক্ষের মারপিট ও উভয়ের মধ্যে লাঠি সোডা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। খবর পেয়ে বেলা ১১ টায় পুলিশ লক্ষীপুর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা কালে বিক্ষুপ্তদের পাথর নিক্ষেপে জিকরুল হাসান (৩০) নামের এক পুলিশ সদদ্যের মাথার পিছনে গেলে আহত হয়। তাকে আদমদীঘি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় গ্রামে উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে বড় ধরণের ঘটনা ঘটতে পারে আশংকায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, ওই গ্রামে মসজিদকে কেন্দ্র করে দুইটি গ্রæপের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে। সেই বিরোধের কারনে এ ঘটনা ঘটেছে।

Post Top Ad

Responsive Ads Here