| বোয়ালমারীতে ৫০পিস ইয়াবাসহ যুবক আটক | সময় সংবাদ |
বোয়ালমারী,ফরিদপুর:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাটাগর দেওয়ান শাগেরশাহ্ মাজারের নিকট থেকে শনিবার (০৫.০৩.২২) বিকালে মো. ইব্রাহিম শেখ (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে ৪৫ পিস ইয়াবা টেবলেটসহ স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান বাদী হয়ে রবিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেন।
থানা সূত্রে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের মৃত আকমল হত্যারবাদী তার ছেলে মো. ইব্রাহিম শেখ (২৩) শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে রূপাপাত ইউনিয়নের কাটাগর দেওয়ান শাগেরশাহ্ মাজারের নিকট ঘোরাফেরা করছিলো। এসময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদ করে তার শরীল তল্লাশী করলে প্যান্টের পকেটে ৪৫ পিস ইয়াবা টেবলেট পায়। তাৎক্ষনিক উপস্থিত লোকজন থানা পুলিশকে সংবাদ দিলে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে মাদকসহ ইব্রাহিমকে আটক করে থানায় নিয়ে আসে।
রবিবার সকালে আটক ইব্রাহিমকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ডোপটেস্ট করার জন্য নেওয়া হলে জেনারেল হাসপাতালের প্যাথলজিস্ট ডা. কাজী আব্দুল্লাহ মারুফ নেগেটিভ রিপোর্ট দেন। রবিবার দুপুরে বোয়ালমারী থানা পুলিশ মাদকব্যাবসায়ী ইব্রাহিমকে ফরিদপুর আদালতে প্রেরণ করে।মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারনীর ১০ (ক) ইয়াবাটেবলেট বিক্রয় ও সংরক্ষণ করার অপরাধে মামলা হয়েছে। তাকে রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
