সারাদেশে ৮৮২ টি বেসরকারি ও অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মে ৩০, ২০২২

সারাদেশে ৮৮২ টি বেসরকারি ও অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর | সময় সংবাদ

 

সারাদেশে ৮৮২ টি বেসরকারি ও অবৈধ  ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর | সময় সংবাদ
সারাদেশে ৮৮২ টি বেসরকারি ও অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর | সময় সংবাদ


সময় সংবাদ ডেস্ক:


সারাদেশে ৮৮২টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেছে স্বাস্থ্য অধিদফতর। রোববার সন্ধ্যায় অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত সারাদেশে ৮৮২টি অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, ব্লাড ব্যাংক বন্ধ করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই ১৬৭টি প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। এর মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় বন্ধ করা হয়েছে ১২টি প্রতিষ্ঠান।


ঢাকার বাইরে বন্ধ করা হয়েছে ৭১৫টি প্রতিষ্ঠান। এর মধ্যে চট্টগ্রামে ২২৯টি, রাজশাহীতে ৭৮টি, রংপুরে ১৪টি, ময়মনসিংহে ৯৬টি, বরিশারে ৫৯টি, সিলেটে ৩৫টি ও খুলনায় ২০৪টি প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদফতর।


এর আগে, রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক অধ্যাপক বেলাল হোসেন জানিয়েছিলেন, আনুষ্ঠানিকভাবে আমরা তিনদিন সময় দিয়েছিলাম। এর মধ্যে এখন পর্যন্ত আমরা ৫৩৮টি ক্লিনিক ও হাসপাতাল সিলগালা করে দিয়েছি। এখনো কয়েকটি জেলার তথ্য আসেনি, ফলে সংখ্যা আরো বাড়তে পারে। তবে অভিযান আরো কিছুদিন অব্যাহত থাকবে।


 


তিনি আরো বলেন, অনিবন্ধিত ও অনিয়মের দায়ে দণ্ডিত প্রতিষ্ঠানগুলো আবার গড়ে না ওঠে সেজন্য অভিযান চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা।


অধিদফতরের পরিচালক বলেন, ভোক্তা অধিদফতরের সঙ্গে আমাদের এ বিষয়ে কোন কথা হয়নি। তারা তাদের মত করে অভিযান চালিয়েছে। ঢাকার বাইরে সিভিল সার্জনদের নেতৃত্বে এবং রাজধানীতে অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে তিনটি টিম কাজ করেছে।



Post Top Ad

Responsive Ads Here