সড়কে চাঁদাবাজির সঙ্গে শ্রমিক-মালিকরা জড়িত নয়: শাজাহান খান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মে ২৯, ২০২২

সড়কে চাঁদাবাজির সঙ্গে শ্রমিক-মালিকরা জড়িত নয়: শাজাহান খান

সড়কে চাঁদাবাজির সঙ্গে শ্রমিক-মালিকরা জড়িত নয়: শাজাহান খান


নিজস্ব প্রতিবেদক 


তথ্য-উপাত্ত বোধগম্যে বাজেট অ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিট কাজ করছে: স্পিকার


আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, শ্রমিক সংগঠন পরিচালনার জন্য নির্ধারিত রসিদ-মূলে জেলা পর্যায়ে শ্রমিকপক্ষ ৩০ টাকা ও মালিকপক্ষ ৩০ টাকা হারে আদায় করছে। এটা চাঁদা নয়, শ্রমিক সংগঠন পরিচালনার ব্যয়। বর্তমানে সড়কে চাঁদাবাজির সঙ্গে শ্রমিক-মালিক কোনো পক্ষই জড়িত নয়।


শনিবার লালমনিরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।


শাজাহান খান বলেন, একসময় পরিবহন সেক্টরে ব্যাপক হারে চাঁদাবাজি হতো। আমরা তা বন্ধ করেছি। বর্তমানে সড়ক ও নৌবন্দরে ইজারাদাররা চাঁদাবাজি করছেন। তাদের গ্রেফতার করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।


দেশের বিভিন্ন পৌরসভা ও সিটি কর্পোরেশনের সড়ক থেকেও চাঁদাবাজি করছেন ইজারাদাররা। বিআইডব্লিউটিএ’র নৌবন্দরগুলোতেও একইভাবে ফেরিতে গাড়িপ্রতি তিন থেকে পাঁচ হাজার টাকা ইজারার নামে চাঁদা আদায় করা হচ্ছে বলে আমাদের কাছে তথ্য আছে। এসব চাঁদাবাজি বন্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানাচ্ছি।


এরই মধ্যে ঢাকায় এমন ৭০ জন চাঁদাবাজকে প্রশাসন গ্রেফতার করেছে বলে দাবি করেন শাজাহান খান।


পদ্মাসেতুর উদ্বোধনী দিনে সারাদেশের মানুষ আনন্দ উল্লাস করবে জানিয়ে তিনি বলেন, সেই আনন্দ ম্লান করতে ষড়যন্ত্র করছে বিএনপি। এর অংশ হিসেবে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে হামলা করেছে, যা প্রতিহত করেছে সাধারণ ছাত্ররা।




Post Top Ad

Responsive Ads Here