তথ্য-উপাত্ত বোধগম্যে বাজেট অ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিট কাজ করছে: স্পিকার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মে ২৯, ২০২২

তথ্য-উপাত্ত বোধগম্যে বাজেট অ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিট কাজ করছে: স্পিকার

 

তথ্য-উপাত্ত বোধগম্যে বাজেট অ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিট কাজ করছে: স্পিকার

নিজস্ব প্রতিবেদক


স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদ সদস্যদের (এমপি) কাছে বাজেট সংক্রান্ত তথ্যাদি ও যাবতীয় উপাত্ত সহজেই সরবরাহ এবং বোধগম্য করে তুলতে বাজেট অ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিট (বামু) কাজ করছে।


তিনি বলেন, এ কর্মকাণ্ডে ইউরোপীয় ইউনিয়ন প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। এর ফলে এমপিরা সহজে তাদের বাজেট বক্তৃতা তৈরি ও বাজেট সংক্রান্ত বিষয়ে ভূমিকা রাখতে পারেন।


সংসদ সচিবালয়ের বাজেট অ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিটের (বামু) উদ্যোগে রোববার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত ‘সংসদ সদস্যদের জন্য ব্রিফিং সেশন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্পিকার এসব কথা বলেন।


স্পিকার বলেন, সরকারের আর্থিক ব্যবস্থাপনা ও কাঠামো সম্পর্কে জানা এবং পরিকল্পনা প্রণয়নে সবারই জ্ঞান আহরণের প্রয়োজন রয়েছে। সরকারি হিসাব, অনুমিত হিসাব ও অন্যান্য সংসদীয় স্থায়ী কমিটি বাজেট সংক্রান্ত বিষয়ে কাজ করতে পারে। প্রয়োজনে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে প্রি-বাজেট আলোচনা করা যেতে পারে।


জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।


অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আবুল কালাম আজাদ এমপি, আ ফ ম রুহুল হক এমপি, উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি, রওশন আরা মান্নান এমপি, আহসানুল ইসলাম টিটু এমপি, মেরিনা জাহান এমপি, খালেদা খানম এমপি, শিরীন আহমেদ এমপি, নার্গিস রহমান এমপি, রুবিনা আক্তার এমপি, মোস্তাফিজুর রহমান এমপি, হারুন অর রশীদ এমপি প্রমুখ।





Post Top Ad

Responsive Ads Here