মৃত্যুশূন্য দিনে বেড়েছে শনাক্ত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মে ২৯, ২০২২

মৃত্যুশূন্য দিনে বেড়েছে শনাক্ত

 

মৃত্যুশূন্য দিনে বেড়েছে শনাক্ত 

নিজস্ব প্রতিবেদক


দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা আরো বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫৩ হাজার ৪৪৭ জনে।


তবে গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে কেউ মারা যায়নি। ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩০ জনে অপরিবর্তিত রয়েছে।


রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এর আগে শনিবার করোনাভাইরাস শনাক্ত হয় ২৮ জনের দেহে।


সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হন আরো ২১৫ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ২ হাজার ৪২২ জন। এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় ৫ হাজার ৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৯ শতাংশ।


এর আগে দীর্ঘ এক মাস মৃত্যুশূন্য থাকার পর গত ২১ মে করোনায় দেশে একজনের মৃত্যু হয়। এরপর একদিন মৃত্যুশূন্য হওয়ার পর ২৩ মে দুজনের মৃত্যু হয়।




Post Top Ad

Responsive Ads Here