আদমদীঘিতে পৃথক অভিযানে মামা ভাগ্নেসহ গ্রেফতার ৫ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ০৫, ২০২২

আদমদীঘিতে পৃথক অভিযানে মামা ভাগ্নেসহ গ্রেফতার ৫ | সময় সংবাদ

 

আদমদীঘিতে পৃথক অভিযানে মামা ভাগ্নেসহ গ্রেফতার ৫ | সময় সংবাদ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : 

বগুড়ার আদমদীঘিতে ৭০০গ্রাম গাঁজা ও ২৪পিস নেশার এ্যাম্পলসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার নশরতপুর ডিগ্রী কলেজ গেট, সান্তাহার স্টেশন কলোনী ও ছাতিয়ানগ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির অন্তাহার গ্রামের আব্দুল হাই লুলুর ছেলে রিফাত মাশরাফি (২২) ও তার ভাগ্নে সান্তাহার ওয়ালটনের মোড় তোফাজ্জল হোসেনের ছেলে এসএম মেহের হাসান নিঝুম ওরফে ডেভিড (২১), তেঁতুলিয়া গ্রামের মহাতাব আলীর ছেলে রফিকুল ইসলাম (২৫) ও সাতাহার এলাকার জবেদ আলী ফকিরের ছেলে আব্দুল বারেক (৪৪)। এব্যাপারে থানায় তিনটি মামলা হয়েছে।


অন্যদিকে সান্তাহারে দেড় কেজি গাঁজাসহ আনছার আলী (৬৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় সান্তাহার-সাইলোগামী রাস্তায় রুপক নামের এক ইলেকট্রিক দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আনছার আলী বগুড়া সদরের জামিলনগর মসজিদ এলাকার মৃত ফরিদ খানের ছেলে। বর্তমানে সে আদমদীঘির সান্তাহার ইয়ার্ড কলোনী ফুসুওয়ালী জামে মসজিদের সামনে বসবাস করে। 


পুলিশ জানায়, গত শুক্রবার বিকেলে আদমদীঘির নশরতপুর, ছাতিয়ানগ্রাম ও সান্তাহার এলাকার মাদক বিক্রি হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ পৃথক অভিযান চালিছে চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৪পিস এ্যাম্পল ও ৭০০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, গতকাল শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ কার হয়।


বগুড়া জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক ফিরোজ সরকার জানান, গত ৪ নভেম্বর শুক্রবার আদমদীঘি উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে উপজেলার সান্তাহার ইয়ার্ড কলোনী ফুসুওয়ালী জামে মসজিদের দক্ষিণ পার্শে সান্তাহার সাইলো রাস্তার রুপক ইলেকট্রিক দোকানের সামনে এক ব্যক্তি বিপুল গাঁজা নিয়ে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আনছার আলীকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে আদমদীঘি থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।


Post Top Ad

Responsive Ads Here