কাউখালীতে জাতীয় সমবায় দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ০৫, ২০২২

কাউখালীতে জাতীয় সমবায় দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত | সময় সংবাদ

 

কাউখালীতে জাতীয় সমবায় দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত | সময় সংবাদ 

পিরোজপুর প্রতিনিধি: 

পিরোজপুরের কাউখালীতে জাতীয় সমবায় দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। “বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন” শীর্ষক শ্লোগানকে সামনে রেখে শনিবার সকাল ১১টায়  ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। 


কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ খালেদা খাতুন রেখা এর সভাপতিত্বে দিবসটি পালনে ওই দিন সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এর পর  উপজেলা প্রশাসন ও স্থানীয় সমবায়ীদের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।


উক্ত সমবায় দিবস ও বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন শীর্ষক প্রতিপাদ্যের উপর গুরুত্ব রেখে বক্তব্য প্রদান করেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাদী শাহীন রেবেকা চৈতি, উপজেলা সমবায় অফিসার হাসান রকি, সমবায় নেতা বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন তালুকদার, মোঃ জসিম উদ্দিন প্রমুখ।


এসময় উপজেলার সমবায়ী নারী পুরুষ উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।



Post Top Ad

Responsive Ads Here