সমবায়ের মাধ্যমে দেশের অর্থনৈতিকে আরো গতিশীল করতে হবে - এমপি দীপংকর তালুকদার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ০৫, ২০২২

সমবায়ের মাধ্যমে দেশের অর্থনৈতিকে আরো গতিশীল করতে হবে - এমপি দীপংকর তালুকদার

 

সমবায়ের মাধ্যমে দেশের অর্থনৈতিকে আরো গতিশীল করতে হবে - এমপি দীপংকর তালুকদার

মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:

সমবায়ের মাধ্যমে দেশের অর্থনৈতিকে আরো গতিশীল করার জন্য সমবায়ীদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র সমবায়ী সমিতি গুলো যাতে দাঁড়াতে পারে তার জন্য আমাদের হাত প্রসারিত থাকবে।


শনিবার সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে ৫১ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  


রাঙ্গামাটি জেলা পরিষদ ও জেলা সমবায় বিভাগের উদোগে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসকৃ রাজস্ব এসএম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল আলম, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও সমবায় আহবায়ক ইলিপন চাকমা, জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা সমবায় কর্মকর্তা মৌসুমি ভট্টাচার্য। 


আলোচনা সভায় শেষে সফল সমিতির মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।


Post Top Ad

Responsive Ads Here