ব্যাতিক্রমভাবে জন্মদিন পালন করলেন সাংবাদিক নাজমুল হাসান নিরব - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ০৬, ২০২২

ব্যাতিক্রমভাবে জন্মদিন পালন করলেন সাংবাদিক নাজমুল হাসান নিরব

ব্যাতিক্রমভাবে জন্মদিন পালন করলেন সাংবাদিক নাজমুল হাসান নিরব


নিজস্ব প্রতিনিধি:

সম্পূর্ন ব্যাতিক্রমভাবে নিজের জন্মদিন পালন করলেন ফরিদপুরের সাংবাদিক ও তরুন সংগঠক নাজমুল হাসান নিরব।


রবিবার (৬ নভেম্বর)দুপুরে জেলার চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের দারুল উলূম মাদ্রাসা ও এতিমখানার প্রায় একশত এতিম,দুস্থ,অসহায় মেধাবী ছাত্রদের জন্য দুপুরের খাবার আয়োজন করেন তিনি।


জানা যায়, উক্ত মাদ্রাসার মসজিদে বাদ যোহর দোয়ার আয়োজন করা হয়।দোয়া শেষে মাদ্রাসার ছাত্রদের মধ্যে খাবার বিতরন করা হয়। প্রতিবছর জন্মদিনে ব্যাতিক্রম কিছুর আয়োজন করেন সাংবাদিক নাজমুল হাসান নিরব।সবসময় দুস্থ ,অসহায় ও এতিমদের নিয়ে কাজ করেন।জন্মদিনে এতিমদের  জন্য কিছু করতে পেরে তিনি সৃষ্টিকর্তার নিকট শুক্রিয়া আদায় করেন। সেই সাথে সমাজের বৃত্তবানদের এতিম ও অসহায়দের পাশে দাড়ানোর অনুরোধ করেন।


সাংবাদিক ও তরুন সংগঠক নাজমুল হাসান নিরব বর্তমানে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক তৃতীয় মাত্রা ও ভোরের পাতা পত্রিকা ও জনপ্রীয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিং বিডির জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।এছড়া তিনি ফরিদপুর থেকে প্রকাশিত দৈনিক আমাদের ফরিদপুরের সম্পাদক হিসাবে দায়ীত্ব পালন করছেন। তিনি মানবতা ফাউন্ডেশন নামে একটি সমাজসেবামূলক সংগঠন পরিচালনা করেন। যেটি এতিম অসহায় ও দুস্থদের নিয়ে কাজ করে।

ব্যাতিক্রমভাবে জন্মদিন পালন করলেন সাংবাদিক নাজমুল হাসান নিরব




এসময় আরো উপস্থিত ছিলেন,চরভদ্রাসন রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রাশেদুজ্জামান,মানবজমিন প্রতিনিধি মোঃ মনির হোসেন,কারেন্ট নিউজের প্রতিনিধি শাহরীয়ার আহমেদ, মাদ্রাসার মুহতামীম মাওঃ আসাদুজ্জামান,হাফেজ আবু তাহের সহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ।



Post Top Ad

Responsive Ads Here