গনসমাবেশ সফল করতে পিরোজপুরে ব্যাপক প্রচারনা চালাচ্ছে জেলা বিএনপি | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ০১, ২০২২

গনসমাবেশ সফল করতে পিরোজপুরে ব্যাপক প্রচারনা চালাচ্ছে জেলা বিএনপি | সময় সংবাদ

গনসমাবেশ সফল করতে পিরোজপুরে ব্যাপক প্রচারনা চালাচ্ছে জেলা বিএনপি | সময় সংবাদ


পিরোজপুর প্রতিনিধি : 

আগামী ৫ নভেম্বরের বরিশাল বিভাগীয় গনসমাবেশ সফল করতে ব্যাপক প্রচারনা চালাচ্ছে জেলা বিএনপি, এর অংগ ও সহযোগী সংগঠনগুলো। 


এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন এর নেতৃত্বে শহরের বাজার ও বিভিন্ন সড়কের দোকান ও মানুষের মাঝে লিফলেট বিতরন করেন। 


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহেদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক বদিউজ্জামান রুবেল, সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন কুমার। জেলার ৫৬ টি ইউনিয়নে জনগনকে সম্পৃক্ত করতে মাইকের মাধ্যমে প্রচারনা ও গনসংযোগ চালিয়ে যাচ্ছেন তারা ।


 এ ছাড়া জেলার নেছারাবাদ উপজেলার ৩টি ইউনিয়নের ১১ কিলো মিটার গ্রাম মার্চ করেছেন বলে জানিয়েছেন জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন।  তাছাড়া জাসাসের সদস্যরা জেলার বিভিন্ন স্থানে গান পরিবেশন করে গনসমাবেশে যেতে জনগনকে উদ্বুদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্য গন সমাবেশ সফল করতে গত ২৭ অক্টোবর প্রস্তুতি সভায় যোগ দিতে পিরোজপুর আসেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট বিলকিস জাহান শিরিন, সহ সাংগঠনিক  সম্পাদক মাহবুবুল হক নান্নু।



Post Top Ad

Responsive Ads Here