পিরোজপুরে অসহায় দরিদ্র পরিবারের মাঝে সবজি বিতরণ করল ছাত্রলীগ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ০১, ২০২২

পিরোজপুরে অসহায় দরিদ্র পরিবারের মাঝে সবজি বিতরণ করল ছাত্রলীগ | সময় সংবাদ

 

পিরোজপুরে অসহায় দরিদ্র পরিবারের মাঝে সবজি বিতরণ করল ছাত্রলীগ | সময় সংবাদ

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে বিনামূল্যে অসহায় দরিদ্র পরিবারের মাঝে সবজি বিতরণ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বিনামূল্যে সবজি বিতরণ হচ্ছে এমন খবর পেয়ে দরিদ্রদের সাথে সবজি নিতে আসে সমাজের নিম্নমধ্যবিত্ত পরিবারগুলোও। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় শহরের সিও অফিস মোড় বঙ্গবন্ধু চত্ত্বরে জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক অনিরুজ্জামান অনিকের উদ্যোগে  তার গ্রামের ১ এশর জমিতে উৎপাদিত লাউ,সিম,শাক,বরবটি সহ ইত্যাদী সবজি সংগ্রহ করে বিতরন করা হয়। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পরিত্যাক্ত জমিতে শাকসব্জি উৎপাদন করে দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতেও আমাদের এ জাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।


বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম চড়া,সেখানে বিনামূল্যে সবজি পেয়ে খুশি সাধারণ মানুষ। প্রথম দিনে প্রায় ১০০ জনকে সবজি বিতরণ করে সংগঠনটি।


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, জেলা যুবলীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, জেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক জিয়াউল আহসান। এ সময় শতাধীক দুস্থ অসহায় মানুষের মাঝে এক একর জমিতে উৎপাদিত শাকসব্জি বিতরন করা হয়। 


     সময় সংবাদ/ডেস্ক


Post Top Ad

Responsive Ads Here