
কঠিন চীবর দান’ অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার | সময় সংবাদ
মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধি:
বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান ৪৯ তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠানস্থল রাজবন বৌদ্ধ বিহার পরির্দশন করেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) ।
মঙ্গলবার পরিদর্শনকালে পুলিশ সুপার অনুষ্ঠানস্থল ঘুরে দেখেন এবং চীবরদান উদযাপন কমিটির সদস্যদের সাথে কথা বলেন।
এসময় তিনি আসন্ন দানোত্তম কঠিন চীবরদান অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাঙ্গামাটি জেলা পুলিশ কর্তৃক সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সময় সংবাদ/ডেস্ক
