রাজশাহীতে আম বাগান থেকে ৩ দিন পর দশম শ্রেণীর ছাত্রের লাশ উদ্ধার | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ০২, ২০২২

রাজশাহীতে আম বাগান থেকে ৩ দিন পর দশম শ্রেণীর ছাত্রের লাশ উদ্ধার | সময় সংবাদ

রাজশাহীতে আম বাগান থেকে ৩ দিন পর দশম শ্রেণীর ছাত্রের লাশ উদ্ধার | সময় সংবাদ


ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী:

রাজশাহীর বাঘা উপজেলায় নিখোঁজের ৩ দিন পরে আম বাগান থেকে দশম শ্রেণীর ছাত্র সাব্বির হোসেনের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। 


মৃত ছাত্র উপজেলার বাউসা ইউনিয়নের আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। বুধবার (২ নভেম্বর) সকাল অনুমান ৯.৩০ টার সময় উপজেলার মনিগ্রাম নামক গ্রামের (গ্রামীণ ব্যাংকের পেছনে) তুলসিপুরের আম বাগান থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।


পারিবারিক সূত্রমতে, সাব্বির হোসেন গত রবিবার (৩০ অক্টোবর) বিদ্যালয় ছুটির পর বিকাল ৪টার দিকে বাবার ভাড়ায় ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। তার পর থেকে আর বাড়ি ফিরেনি ওই ছাত্র। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় ওইদিনই সাব্বিরের চাচা শরিফুল ইসলাম বাদী হয়ে বাঘা থানা একটি অভিযোগ রুজু করেন। তবে গত সোমবার ৩১ অক্টোবর দুপুরে মনিগ্রম ইউনিয়নের আটঘরিয়া এলাকার চারঘাট ঈশ্বরর্দী সড়কের পাশে একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ব্যাটারিবিহীন ভ্যানটি পাওয়া যায়।


অপরদিকে নিখোঁজের তিনদিন পর বুধবার মনিগ্রাম তুলসিপুর বজলু মাষ্টারের আম বাগানের নালার মধ্যে সাব্বিরের লাশ পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। সাব্বির হোসেনের চাচা শরিফুল ইসলাম বলেন, নিহতের বাবা হায়দার আলী তার ভাই। তার ভাই ভ্যান চালিয়ে সংসার চালায়। তবে স্কুল ছুটির পরে নিহত ভাতিজা ওই ভ্যানে ভাড়ায় চালাত। 


ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেরর মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে ব্যাটারি ছিন্তাইয়ের উদ্দেশ্যেই ছিন্তাইকারীরা সাব্বিরকে হত্যা করে লাশ আমবাগানের নালার মধ্যে ফেলে রাখা হয়েছে বলে জানান, বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন।




Post Top Ad

Responsive Ads Here