বাংলাদেশের ইতিহাসে ৩ নভেম্বর কলঙ্কময় ও বেদনাবিধুর একটি দিন | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, নভেম্বর ০৪, ২০২২

বাংলাদেশের ইতিহাসে ৩ নভেম্বর কলঙ্কময় ও বেদনাবিধুর একটি দিন | সময় সংবাদ

 

বাংলাদেশের ইতিহাসে ৩ নভেম্বর কলঙ্কময় ও বেদনাবিধুর একটি দিন | সময় সংবাদ

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধি:

৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ৯টায় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, সাবেক সভাপতি চিংকিউ রোয়াজা, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনছুর আলী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি দীপক কুমার চাকমা, জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোঃ শাওয়াল উদ্দিন, জেলা যুবলীগের সাধারন সম্পাদক নূর মোহাম্মদ কাজল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ শাওয়াল উদ্দিন প্রমূখ।


সভায় বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসে ৩ নভেম্বর কলঙ্কময় ও বেদনাবিধুর একটি দিন। ৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যার পর বাংলাদেশকে পুরোপুরিভাবে মেধাশুন্য করতে স্বাধীনতা বিরোধী চক্ররা ৩রা নভেম্বর জেলের অভ্যন্তরে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল।


বক্তারা বলেন, ৭৫ এর পরাজিত শক্তিরা আবারো একত্রিত হয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশ বিরোধী ষড়যেন্ত্রে লিপ্ত। এসব ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকার জন্য সকল নেতাকর্মীকে আহবান জানানো হয়।


আলোচনা সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

Post Top Ad

Responsive Ads Here