কাউখালীতে স্কুল ছাত্রী ধর্ষণ, থানায় মামলা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারি ১৪, ২০২৪

কাউখালীতে স্কুল ছাত্রী ধর্ষণ, থানায় মামলা

 

কাউখালীতে স্কুল ছাত্রী ধর্ষণ, থানায় মামলা
কাউখালীতে স্কুল ছাত্রী ধর্ষণ, থানায় মামলা

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে স্কুলছাত্রী ধর্ষণের মামলা হয়েছে। এ ব্যাপারে মেয়ের মা মুন্নি বেগম শনিবার রাতে (১৩ জানুয়ারি) বাদী হয় কাউখালী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।


জানা গেছে, কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের মাগুরা গ্রামের রাসেল খানের মেয়ে ও পশ্চিম মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ১৩ বছরের এক ছাত্রীকে একই এলাকার প্রতিবেশী ফরিদ হাওলাদারের ছেলে ওমর ফারুক (২৩) বিবাহের প্রস্তাব সহ বিভিন্ন প্রকার ভয় ভীতি দেখিয়ে মেয়ের দাদার ঘর সহ বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে। 


কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির জানান, থানায় মামলা হয়েছে ।আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।


Post Top Ad

Responsive Ads Here