![]() |
| গ্রেপ্তার-নির্যাতিত নেতাকর্মীদের পাশে শ্রমিক নেতা লায়ন ফরিদ |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের গ্রেপ্তার, নির্যাতিত ও অসহায় নেতাকর্মীদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের খোঁজ নিয়ে অর্থিক সহায়তা প্রদান করেছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন ফরিদ আহমেদ।
রবিবার বিকালে আদমদীঘির সান্তাহার পৌর শহরের মালশন গ্রাম থেকে তিনি এই কর্যক্রম শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য সচিব কামরুল জামান, মহানগর উত্তরের সদস্য আহসানুল হক চৌধুরী, কাফরুল থানা শ্রমিক দলের আহ্বায়ক রাশেদুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সাবেক ছাত্রনেতা লায়ন ফরিদ আহমেদ বলেন, চলমান গণতান্ত্রিক ও একদফা দাবী আদায়ের আন্দোলনে জেল—জুলুম, গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হয়ে অসংখ্য নেতাকর্মীর পরিবার দিশেহারা হয়ে পড়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ওই সকল নেতাকর্মীদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদান, কিছু ফল ও শীত বস্ত্র তুলে দেওয়া হয়েছে।

