বোয়ালমারীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন এসিল্যান্ড - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫

বোয়ালমারীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন এসিল্যান্ড

বোয়ালমারীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন এসিল্যান্ড
বোয়ালমারীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন এসিল্যান্ড

 


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ভূমি অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।


মো. শিব্বির আহমেদ এর আগে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ২১ আগস্ট তিনি বোয়ালমারীতে এসিল্যান্ড হিসেবে যোগদান করেন।


চাঁদপুরের শাহরাস্তিতে জন্ম নেওয়া শিব্বির আহমেদের এক ভাই ও এক বোন রয়েছে। ভাই ব্যবসায়ী। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। বছর খানেক আগে বিয়ে করেছেন এবং তার স্ত্রী সম্প্রতি এমবিবিএস পাস করেছেন।


সভায় এসিল্যান্ড মো. শিব্বির আহমেদ বলেন,“বোয়ালমারী শান্ত জায়গা, এখানকার মানুষগুলোও শান্ত। আশা করছি এখানে কাজ করে ভালো লাগবে।” তিনি আরও বলেন, “সামাজিক অভিযোগগুলো প্রথমে গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত। অন্যথায় গ্রাম আদালতের কার্যকারিতা হ্রাস পায়।”


এসময় তিনি স্থানীয় সাংবাদিকদের প্রতি দায়িত্বশীলতার সঙ্গে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।


সভায় উপস্থিত ছিলেন-এডভোকেট কোরবান আলী, সভাপতি, বোয়ালমারী প্রেসক্লাব ও সম্পাদক, সাপ্তাহিক বোয়ালমারী বার্তা,কাজী আমিনুল ইসলাম, সহ-সভাপতি, প্রেসক্লাব ও সমকাল প্রতিনিধি,সুমন খান, যুগ্ম সাধারণ সম্পাদক, প্রেসক্লাব ও বাংলা টিভি প্রতিনিধি,জাকির হোসেন, কোষাধ্যক্ষ, প্রেসক্লাব ও ইনকিলাব প্রতিনিধি,দীপঙ্কর পোদ্দার, যায়যায়দিন ও এশিয়ান টিভি প্রতিনিধি,আল মামুন রনি, খোলা কাগজ প্রতিনিধি,মাওলানা মো. রফিকুল ইসলাম, সংগ্রাম প্রতিনিধি,ইকবাল হোসেন লিমন, নয়া দিগন্ত প্রতিনিধি,মুকুল বসু, প্রতিদিনের কাগজ প্রতিনিধি,টুটুল বসু, কালের খেয়া প্রতিনিধি,মোহাম্মাদ ইমরান, আমার বার্তা প্রতিনিধি,রবিউল খান, ভোরের চেতনা প্রতিনিধি।



Post Top Ad

Responsive Ads Here