শেষবার ছেলের মুখ দেখতে চাই’ - প্রবাসীর মরদেহ ফেরত আনতে মায়ের আকুতি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫

শেষবার ছেলের মুখ দেখতে চাই’ - প্রবাসীর মরদেহ ফেরত আনতে মায়ের আকুতি

শেষবার ছেলের মুখ দেখতে চাই’ - প্রবাসীর মরদেহ ফেরত আনতে মায়ের আকুতি
শেষবার ছেলের মুখ দেখতে চাই’ - প্রবাসীর মরদেহ ফেরত আনতে মায়ের আকুতি


 


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার গুণবহা গ্রামের রাজিব শিকদার (৩২) উত্তর মেসিডোনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবিতে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার সন্ধানে প্রায় তিন মাস আগে রাজিব শিকদার উত্তর মেসিডোনিয়ায় যান। গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) তিনি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তবে মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় জটিলতা দেখা দেওয়ায় সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে তার নিজ বাড়িতে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়।


নিহতের বাবা মো. আতিয়ার শিকদার সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন,“আমার সন্তানের লাশ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে সরকার।”


নিহতের মা মমতাজ বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন,“শেষবারের মতো আমি আমার ছেলের মুখ দেখতে চাই এবং তার দাফন দেশে সম্পন্ন করতে চাই।”


এলাকাবাসীর পক্ষে জেলা যুবদলের সহ-সম্পাদক ইমরান হুসাইন বলেন, “ভাগ্য পরিবর্তনের আশায় রাজিব বিদেশে যায়। মাত্র তিন মাস কাজ করার পরই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। পরিবারের আর্থিক অবস্থা দুর্বল, তাই সরকারের উচিত তার মরদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করা।”


বোয়ালমারী পৌর জামায়াতের সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী বলেন, “প্রতিটি মৃত্যু বেদনাদায়ক। কিন্তু তা যদি মাতৃভূমি থেকে দূরে ঘটে তবে কষ্ট আরও হৃদয় বিদারক। রাজিব পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি ছিলেন। আমি সরকারসহ আন্তর্জাতিক পর্যায়ে সংশ্লিষ্টদের অনুরোধ জানাই, দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হোক।”


সংবাদ সম্মেলনে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও গ্রামবাসী উপস্থিত ছিলেন। সকলের একটাই দাবি, রাজিব শিকদারের মরদেহ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়।



Post Top Ad

Responsive Ads Here