আলফাডাঙ্গায় নবগঠিত বিএনপি কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ০২, ২০২৫

আলফাডাঙ্গায় নবগঠিত বিএনপি কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালি

আলফাডাঙ্গায় নবগঠিত বিএনপি কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালি
আলফাডাঙ্গায় নবগঠিত বিএনপি কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালি

 


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

দীর্ঘদিন পর ঘোষিত ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা সদর বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে র‌্যালিটি শুরু হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী এতে অংশ নেন। র‌্যালিটি সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ রোডে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।


পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।


তিনি বলেন, “আমি নতুন কমিটির সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই—ঐক্য, ঐক্য এবং শুধু ঐক্য। আমাদের এখন বিভেদের কোনো সুযোগ নেই। প্রতিটি নেতা-কর্মীকে মনে রাখতে হবে, আমাদের শেষ কথা হলো ধানের শীষ। ব্যক্তি নয়, প্রতীকই আমাদের শক্তি। আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালী—এই তিনটি উপজেলার প্রতিটি মানুষের কাছে ঐক্যবদ্ধভাবে আমাদের প্রাণের প্রতীক ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে।”


এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন ও সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব প্রমুখ।


প্রসঙ্গত, গত ২৩ অক্টোবর ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির পৃথক ১০১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।



Post Top Ad

Responsive Ads Here