আমতলীতে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ০২, ২০২৫

আমতলীতে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

 

আমতলীতে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
আমতলীতে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত


আমতলী (বরগুনা) প্রতিনিধি:

আমতলী উপজেলার চরক গাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: রফিকুল ইসলামের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


রোববার সকাল ৯টায় আমতলী উপজেলা পরিষদ চত্বরে উপজেলার শিক্ষক ও কর্মচারীদের অংশগ্রহণে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনের সভাপতিত্ব করেন দক্ষিন তক্তাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবি এম আব্দুস সোবাহান।


প্রধান শিক্ষক মো: হুমায়ুন কবির, মোয়াজ্জেম হোসেন, মো: হানিফ মিয়া, সহকারী শিক্ষক মো: দেলোয়ার হোসেন ও মো: রেজাউল করিম প্রমুখ। তারা শিক্ষক রফিকুল ইসলামের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


জানা যায়, গত ২২ অক্টোবর মঙ্গলবার রাতের সময় একই উপজেলার পশ্চি মচিলা আমিনিয়া ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক মো: আমিনুল ইসলামের নেতৃত্বে একদল সন্ত্রাসী চরক গাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হোস্টেল থেকে শিক্ষক রফিকুল ইসলামকে তুলে নিয়ে যায়।পরবর্তীতে বিদ্যালয়ের সংলগ্ন কলাবাগানে একটি ঘরে আটকে রেখে রাতভর তাকে অমানবিক নির্যাতন চালানো হয়।


পরের দিন সকালে গুরুতর আহত অবস্থায় তাকে বিদ্যালয়ের পাশে রাস্তার উপর ফেলে দেওয়া হয়। দ্রুত বিদ্যালয়ের শিক্ষকরা আহত রফিকুলকে আমতলী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন।


এই ঘটনায় শিক্ষক রফিকুল ইসলাম বাদী হয়ে ২৮ অক্টোবর আমতলী থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে মো: আমিনুল ইসলামকে প্রধান আসামি করা হয়েছে। এদিকে, শনিবার রাতে মামলার ৩নং আসামি তোতা মিয়া তালুকদার (৩৫) কে পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ।



Post Top Ad

Responsive Ads Here