আলফাডাঙ্গায় জেলেদের বিকল্প কর্মসংস্থানে ৬০টি বকনা বাছুর বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫

আলফাডাঙ্গায় জেলেদের বিকল্প কর্মসংস্থানে ৬০টি বকনা বাছুর বিতরণ

আলফাডাঙ্গায় জেলেদের বিকল্প কর্মসংস্থানে ৬০টি বকনা বাছুর বিতরণ
আলফাডাঙ্গায় জেলেদের বিকল্প কর্মসংস্থানে ৬০টি বকনা বাছুর বিতরণ

 


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের আলফাডাঙ্গায় দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মধ্যে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।





বুধবার (২৪ ডিসেম্বর) সকালে আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ২০২৫–২৬ অর্থবছরের আওতায় ৬০ জন জেলের মাঝে এসব বকনা বাছুর বিতরণ করা হয়।


অনুষ্ঠানে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের উপ-পরিচালক মো. খায়রুল ইসলাম।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন এবং উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।


উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু জানান, জেলেরা যেন শুধুমাত্র মাছ ধরার ওপর নির্ভরশীল না থেকে পশুপালনের মাধ্যমে আয় বৃদ্ধির সুযোগ পায়—সে লক্ষ্যেই সরকারের এই উদ্যোগ। তিনি বলেন, “এই বকনা বাছুরগুলো সঠিকভাবে লালন-পালনের মাধ্যমে জেলেরা ভবিষ্যতে তাদের আর্থ-সামাজিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন ঘটাতে পারবেন।”


অনুষ্ঠান শেষে উপকারভোগী জেলেরা সরকারের এই সহায়তায় সন্তোষ প্রকাশ করেন এবং জীবনমান উন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন।

Post Top Ad

Responsive Ads Here