দোয়ারাবাজারে এনসিপির পুষ্পস্তবক অর্পণ ও মহান বিজয় দিবস উদযাপন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

দোয়ারাবাজারে এনসিপির পুষ্পস্তবক অর্পণ ও মহান বিজয় দিবস উদযাপন

দোয়ারাবাজারে এনসিপির পুষ্পস্তবক অর্পণ ও মহান বিজয় দিবস উদযাপন
দোয়ারাবাজারে এনসিপির পুষ্পস্তবক অর্পণ ও মহান বিজয় দিবস উদযাপন

 


দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

মহান বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজারে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।





সোমবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টা ২০ মিনিটে দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করা হয়। এ সময় এনসিপির দোয়ারাবাজার উপজেলা শাখার নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।


পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্বাধীনতার অর্জন ও শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।


কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির দোয়ারাবাজার উপজেলা প্রধান সমন্বয়ক আব্দুস সোবহান, যুগ্ম সমন্বয়ক হুমায়ুন কবির, হাবিবুর রহমান মুশাহিদ, মাহবুব মিয়া, জুনেদ, আব্বাস, শরীফ, ইন্তাজসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা।



Post Top Ad

Responsive Ads Here