মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুর জেলা প্রশাসনের উদোগ্যে গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন অলোক কুমার দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ মাসুদুল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকতা নাহিদা আখতার,গাংনী উপজেলা নির্বাহী কর্মকতা বিষ্ণুপদ পাল প্রমুখ।

