ভারতে পাচার হওয়া ৭ কিশোর কারাভোগ শেষে দেশে আসল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জানুয়ারি ০৮, ২০১৯

ভারতে পাচার হওয়া ৭ কিশোর কারাভোগ শেষে দেশে আসল

জসিম উদ্দিন,বেনাপোল (যশোর) প্রতিনিধি-ভাল কাজের প্রলোভনে বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া ৭ কিশোরকে দেড় বছর পর স্বদেশ প্রত্যাবর্তন আইনে বেনাপোল দিয়ে হন্তান্তর করেছে ভারতীয়(বিএসএফ)।


সোমবার (৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টার দিকে ভারতের পেট্রাপোল ক্যাম্পের বিএসএফ সদস্যরা বেনাপোল চেকপোস্ট বিজিবি সদস্যদের কাছে সোপর্দ করে।

ফেরত আসা কিশোরেরা হলেন, নড়াইলের কুড়োলিয়া গ্রামের শওকত শেখের ছেল রিয়াদ শেখ(০৭), গোপালগঞ্জের খায়েরহাট জলকর পাড়ার শাহিন শরিফের ছেলে হৃদয় আলনুর(০৮), পাবনার মশুরিয়া পাড়ার কিরোন চন্দ্র বিশ্বাসের ছেলে দীপ বিশ্বাস (০৮), খুলনার মধুপুর গ্রামের ওমর শিখদারের ছেলে রোমান শিখদার (০৯), দৌলতপুর গ্রামের মোশারেফ খানের ছেলে বাদল খান (০৮), বাহেরহাটের মোংলাপোর্ট এলাকার রাসেল খানের ছেলে রাহাদ খান (০৯), ঢাকার মীরপুর পীরেরবাগ এলাকার ইলিয়াজের ছেলে সৈয়দ ফাতি (১১)।

রাইটস যশোরের তথ্য ও অনুসন্ধ্যান কর্মকর্তা তৌফিকুর রহমান জানান, বিভিন্ন সময় পাচারকারীরা এসব শিশু কিশোরদের ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে যায়। অবৈধ ভাবে সীমান্ত অতিক্রমের সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তাদের আটক করে আদালতে পাঠায়। পরে ভারতের উত্তর ২৪ পরগনার কিশোলয় নামে একটি এনজিও সংস্থ্যা তাদের ছাড়িয়ে নিজেদের জেম্মায় রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে যোগাযোগের মাধ্যমে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের ফেরত পাঠায়।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কাশেম ৭ কিশোর ফেরত আসার বিষয়টি নিশ্চিত করে জানান আইনি প্রক্রিয়া শেষে ফেরত আসা কিশোরদের বেনাপোল পোর্ট থানায় সৌপর্দ করার পর রাইটস যশোর নামে একটি এনজিও সংস্থা তাদেরকে গ্রহন করেছে পরিবারের কাছে হস্তান্তর করার জন্য।

Post Top Ad

Responsive Ads Here