মেহের আমজাদ,মেহেরপুর-
জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন শ্রীলংকায় সিরিজ বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, এ হামলা অত্যন্ত নিন্দনীয় ও মানবতার ওপর তীব্র আঘাত। এ পরিস্থিতিতে তিনি সকলকে মানসিকভাবে শান্ত থাকার আহ্বান জানান । প্রতিমন্ত্রী নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রত আরোগ্য কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়া, তিনি শ্রীলংকার সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

