মেহের আমজাদ,মেহেরপুর-
আসন্ন ক্রিকেট বিশ্বকাপে ইমরুল কায়েসকে দলে অন্তর্ভুক্ত করার দাবিতে মেহেরপুরে ‘আমরা মেহেরপুর জেলা ক্রিকেট প্রেমী নাগরিক পরিষদের’ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বকাপগামী দল থেকে জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েসকে বাদ দেয়ায় ক্ষোভে ফুঁসছে মেহেরপুরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। তাদের দাবি-বার বার নিজের যোগ্যতা প্রমাণ করার পরও বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছে ইমরুলকে। এজন্য বিসিবিকে দুষছে তারা। ইমরুলকে বিশ্বকাপগামী দলে অন্তর্ভুক্ত করার দাবিতে গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে জেলার ক্রিকেট প্রেমিরা। মানববন্ধনে নেতৃত্ব দেন জাহিদ ইকবাল শিমন। মানববন্ধনে বক্তরা বলেন,গেল কয়েকটি সিরিজে ইমরুল কায়েস ধারাবাহিকভাবে ভালো খেলেছেন। তামিমের যৌগ্য উত্তরসূরি হিসেবে বার বার নিজেকে প্রমাণ করেছেন। অথচ ডানহাতি বামহাতি কম্বিনেশন দেখিয়ে তাকে জাতীয় দল থেকে বাদ দেয়া হয়েছে। যা বিশ্বের কোনো দলের ইতিহাসে নেই। বার বার নিজের যোগ্যতা প্রমাণ করার পরও কীভাবে বিশ্বকাপ দল থেকে তাকে বাদ দয়া হয়, এ নিয়ে বিস্ময় প্রকাশ করেন বক্তারা। ইমরুল কায়েসকে দ্রত বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা না হলে আগামীতে কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে বক্তব্য দেন হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন, কোষাধাক্ষ মিলন হোসেন, জেলা শিল্প ও বণিক সমিতির সদস্য ওমর ফারুক, মেহেরপুর সরকারি কলেজে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, মৃত্তিকা গ্রæপ থিয়েটারের সভাপতি মানিক হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন ক্রিকেটার সাইদুর রহমান উজ্জ্বল,আরিফুল ইসলাম ডলারসহ জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ।

